কাস্টমারদের সাধারণ প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো। অন্য কিছু জানতে WhatsApp করুন: 01712737854
কীভাবে অর্ডার করব?
ওয়েবসাইট থেকে প্রোডাক্ট বেছে অর্ডার করুন, অথবা প্রোডাক্টের ছবি বা কোড (যেমন WCF-Code-BD-611) WhatsApp-এ পাঠিয়ে অর্ডার দিন।
অর্ডার করতে কি অগ্রিম টাকা লাগে?
না। সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার কনফার্ম করা যায়।
ডেলিভারি পেতে কতদিন লাগে?
সাধারণত অর্ডারের ৭–১০ দিনের মধ্যে। আমাদের ফার্নিচার অর্ডার পাওয়ার পর তৈরি করা হয়।
ডেলিভারি চার্জ কত?
ঢাকার ভিতরে ১,৫০০ টাকা, ঢাকার আশপাশে ২,০০০ টাকা, ঢাকার বাইরে ২,৫০০ টাকা।
খাটের সাথে কি ম্যাট্রেস দেওয়া হয়?
না। খাটের দামে শুধু খাট ধরা থাকে, ম্যাট্রেস দেওয়া হয় না।
নিজের পছন্দের সাইজ, কালার বা ডিজাইনে বানানো যাবে?
হ্যাঁ। সাইজ, কালার ও ডিজাইন কাস্টমাইজ করা যায়। আপনার চাহিদা WhatsApp-এ জানান, দাম জানিয়ে দেওয়া হবে।
বাসায় ফিট করে দেবেন?
ঢাকা ও আশপাশের এলাকায় আমাদের নিজস্ব লোক বিনা চার্জে ফিট করে দেয়।
গ্যারান্টি আছে?
রেগুলার প্রাইসের প্রোডাক্টে ৫ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। অফার প্রাইসের প্রোডাক্টে কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি নেই।
মাল ভাঙা পৌঁছালে কী হবে?
ডেলিভারির সময় ভাঙা, ত্রুটিপূর্ণ বা অর্ডারের সাথে না মিললে আমরা মেরামত, রিপ্লেস বা ফেরতের ব্যবস্থা করব। সাথে সাথে ডেলিভারি টিমকে জানান।
শোরুম ও ফ্যাক্টরি কোথায়?
মন্ডল পাড়া, জাকির মেম্বারের অফিসের পাশে, কাঠগড়া বাজার, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া, সাভার, ঢাকা। আসার আগে কল করে নিন: 01811600782।
